লঘুচাপের প্রভাবে ফের সক্রিয় মৌসুমি বৃষ্টি, দক্ষিণ-পূর্বাঞ্চলে ঝড়ের আশঙ্কা

Published :
Updated :

বাংলাদেশ আবহাওয়া পর্যবেক্ষণ দল (বিডব্লিউওটি) দেশের সাতটি জেলায় বজ্রপাতসহ ভারি বৃষ্টির সতর্কতা জারি করেছে। সংস্থাটি জানিয়েছে, কিছু এলাকায় অতি ভারি বর্ষণও হতে পারে।
আজ মঙ্গলবার (০৪ নভেম্বর) রাত ১০টার পর প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে তারা এ পূর্বাভাস জানায়।
বিডব্লিউওটির ফেসবুক পোস্ট অনুযায়ী, আজ রাত ১০টা থেকে আগামী শুক্রবার (৭ নভেম্বর) সকাল ১০টার মধ্যে কক্সবাজার, চট্টগ্রাম, বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি, ফেনী, নোয়াখালী এবং আশপাশের এলাকায় দমকা হাওয়াসহ বজ্রপাত ও ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
একই সময়ে কুমিল্লা, লক্ষ্মীপুর, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ, মৌলভীবাজার, সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, নরসিংদী, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, পটুয়াখালী, বরগুনা, বরিশাল, ভোলা ও আশপাশের জেলাগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে বলেও জানানো হয়েছে।
বিশেষ করে চট্টগ্রাম, কক্সবাজার ও বান্দরবান জেলাগুলোর কিছু এলাকায় অতি ভারি বৃষ্টির সম্ভাবনা থাকায় কৃষকদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে বিডব্লিউওটি।
সংস্থাটি আরও জানায়, এই বৃষ্টিপাত একটি লঘুচাপের প্রভাবে ঘটতে পারে। লঘুচাপের গতিপথ পরিবর্তিত হলে পূর্বাভাসেও সামান্য পরিবর্তন আসতে পারে বলে উল্লেখ করা হয়।

For all latest news, follow The Financial Express Google News channel.