
Published :
Updated :

লিবিয়ায় আটক থাকা ১২৩ বাংলাদেশি নাগরিককে দেশে ফিরিয়ে আনা হয়েছে। বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়, লিবিয়ার বাংলাদেশ দূতাবাস এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)-এর সমন্বিত সহযোগিতায় এই প্রত্যাবাসন কার্যক্রম সম্পন্ন হয়।
আজ বৃহস্পতিবার সকাল ৯টা ৫০ মিনিটে বুরাক এয়ারের (ফ্লাইট নম্বর ইউজেড ০২২২) একটি বিশেষ ফ্লাইটে তারা ত্রিপোলির একটি ডিটেনশন সেন্টার থেকে ঢাকায় এসে পৌঁছান।
প্রত্যাবাসন করা এসব বাংলাদেশি নাগরিককে অবতরণের পর পররাষ্ট্র মন্ত্রণালয় ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার কর্মকর্তারা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভ্যর্থনা জানান।

For all latest news, follow The Financial Express Google News channel.