
Published :
Updated :

মালয়েশিয়ার কামপুং তুয়ালাং ৭ এলাকা ছয়জন বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ।
একটি নারিকেল বাগান থেকে গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে দুজন নারী রয়েছেন।
গত বৃহস্পতিবার (৭ আগস্ট) রাতে ইপোহ জেলা পুলিশের বিশেষ অপরাধ প্রতিরোধ টহল অভিযানে তাদের আটক করা হয়।
ইপোহ জেলা পুলিশের প্রধান সহকারী কমিশনার আবাং জাইনাল আবিদিন জানান, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বয়স ৩২ থেকে ৪৯ বছরের মধ্যে। তাদের মধ্যে চারজনের বৈধ ভ্রমণ নথি নেই বলে ধারণা করা হচ্ছে।
তিনি আরও জানান, পতিতাবৃত্তি ও দেহ ব্যবসায় জড়িত থাকার অভিযোগে তাদের আটক করা হয়েছে এবং ঘটনাস্থল থেকে কিছু আলামতও জব্দ করা হয়েছে।
এ ঘটনায় মালয়েশিয়ার দণ্ডবিধির ৩৭২বি ধারা এবং ১৯৫৯/৬৩ সালের অভিবাসন আইন ৬(১)(সি) ধারায় মামলা করা হয়েছে।

For all latest news, follow The Financial Express Google News channel.