
Published :
Updated :

মোনাজাতের মাধ্যমে শেষ হলো 'মার্চ ফর গাজা' কর্মসূচি।
শনিবার (১২ এপ্রিল) বিকেল পৌনে ৪টার দিকে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মোনাজাত শুরু হয়ে শেষ হয় ৪টার দিকে। মোনাজাত করেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি আবদুল মালেক।
এর আগে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সোহরাওয়ার্দী উদ্যানের এ কর্মসূচির সূচনা হয়। এরপর জনগণকে স্লোগানে উৎসাহ ও বক্তব্য দেন আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ ও ইসলামিক স্কলার ড. মিজানুর রহমান আজহারী। এসময় মুফতি রেজাউল করিম আবরারের উপস্থাপনায় বক্তব্য দেন অনেকে।
এদিকে মার্চ ফর গাজা কর্মসূচির ঘোষণাপত্র পাঠ করেন দৈনিক আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান।
এর আগে বেলা আড়াইটা থেকে জনতার ঢল নামে সোহরাওয়ার্দী উদ্যানে। প্রবেশ করে হাজার হাজার মানুষ।

For all latest news, follow The Financial Express Google News channel.