
Published :
Updated :

মার্কিন হামলার ৪৮ ঘণ্টার মাথায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করতে মস্কো যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। সোমবার এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
মার্কিন ও ইসরাইলি হামলায় ইরানের একটি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হওয়ার পর এই কূটনৈতিক তৎপরতা শুরু হয়েছে। যদিও রাশিয়া হামলার নিন্দা জানিয়েছে, তবে ইরানকে সরাসরি সামরিক সহায়তা দেয়নি। এমনকি কয়েক মাস আগে দুই দেশের মধ্যে স্বাক্ষরিত কৌশলগত অংশীদারিত্ব চুক্তির প্রতিশ্রুতিও পূরণ করেনি মস্কো।
মস্কোতে পৌঁছে আরাগচি বলেন, এই বিপজ্জনক পরিস্থিতিতে রাশিয়ার সঙ্গে আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকারি সূত্র জানিয়েছে, আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতি নিয়েই মূলত পুতিন ও অন্যান্য রুশ কর্মকর্তাদের সঙ্গে আলোচনা হবে।
প্রথমদিকে মধ্যস্থতার আগ্রহ দেখালেও, পুতিন পরবর্তীতে জানান, রাশিয়া কোনো পক্ষের মধ্যস্থতাকারী নয়, শুধু ‘ধারণা’ দিচ্ছে। তিনি বলেন, উভয় পক্ষ চাইলে আমরা সহযোগিতায় খুশি হবো।
এদিকে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় মার্কিন হামলাকে ‘দায়িত্বজ্ঞানহীন’ উল্লেখ করে এর তীব্র নিন্দা জানিয়েছে।

For all latest news, follow The Financial Express Google News channel.