Bangla
10 months ago

মেজর সিনহা হত্যার ডেথ রেফারেন্স ও আপিল শুনানি আজ

Published :

Updated :

বুধবার (২৩ এপ্রিল) সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান হত্যা মামলায় ডেথ রেফারেন্স ও আসামিদের করা আপিল হাইকোর্টে শুনানির জন্য কার্যতালিকায় রয়েছে।

আজ হাইকোর্টের বিচারপতি মো. মুস্তাফিজুর রহমান ও বিচারপতি সগীর হোসেন লিয়নের সমন্বয়ে গঠিত বেঞ্চে শুনানি হওয়ার কথা রয়েছে।

সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী এসএম শাহজাহান গণমাধ্যমকে জানান, এই মামলায় সাবেক টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাশসহ দুই আসামির মৃত্যুদণ্ড সংক্রান্ত ডেথ রেফারেন্সের শুনানি আজ শুরু হবে। মামলাটি হাইকোর্টের কার্যতালিকায়  অগ্রাধিকার ভিত্তিতে অন্তর্ভুক্ত রয়েছে। 

এর আগে চলতি বছরের ২ জানুয়ারি সিনহা মো. রাশেদ খান হত্যা মামলাটি হাইকোর্টে দ্রুত শুনানির উদ্যোগ গ্রহণ করতে অ্যাটর্নি জেনারেলের কাছে আবেদন করেন তার মা নাসিমা আক্তার। পরে মামলাটি দ্রুত শুনানির আশ্বাস দেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। 

Share this news