মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইরানে একজনের মৃত্যুদণ্ড কার্যকর

Published :
Updated :

ইরানে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইসমাইল ফিকরি নামের এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। ইরানের বিচার বিভাগের ঘনিষ্ঠ সূত্র মিজান অনলাইন এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, ফিকরি রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত ছিলেন এবং দেশের গুরুত্বপূর্ণ ও গোপন তথ্য শত্রুপক্ষের কাছে পাচার করতেন। তিনি ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের দুই কর্মকর্তার সঙ্গে সরাসরি যোগাযোগ রাখতেন বলেও দাবি করা হয়।
২০২৩ সালের ডিসেম্বর মাসে ইরানের নিরাপত্তা বাহিনী তাকে গ্রেফতার করে। তদন্ত শেষে আদালতে দোষী সাব্যস্ত হলে সুপ্রিম কোর্ট তার মৃত্যুদণ্ডের রায় বহাল রাখে। আজ তার ফাঁসি কার্যকর করা হয়েছে।
মিজান অনলাইন জানায়, ইরানের বিচার বিভাগ এই ঘটনাকে ইসরায়েলের গোয়েন্দা তৎপরতার বিরুদ্ধে একটি ‘গুরুত্বপূর্ণ আঘাত’ হিসেবে উল্লেখ করেছে। তবে এ বিষয়ে এখনো ইসরায়েলের পক্ষ থেকে কোনো মন্তব্য আসেনি।

For all latest news, follow The Financial Express Google News channel.