
Published :
Updated :

মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের কার্যক্রমে পক্ষপাতহীনভাবে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
৭ জুলাই (সোমবার) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত এক বৈঠকে তিনি বলেন, প্রকল্পগুলোর মাধ্যমে যেন বিভ্রান্তিকর বা অতিরঞ্জিত তথ্য না তুলে ধরা হয়।
বৈঠকে মুক্তিযুদ্ধবিষয়ক উপদেষ্টা ফারুক ই আজম অভিযোগ করেন, মন্ত্রণালয় কোটি টাকা ব্যয়ে অবকাঠামো নির্মাণ করলেও রণাঙ্গন বা মুক্তিযোদ্ধাদের বিস্তৃত বর্ণনা অনুপস্থিত। শুধু একটি পরিবারের ছবি ও সামগ্রী দিয়ে তথ্য উপস্থাপন করা হয়েছে।
তিনি আরও জানান, ‘বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন’ প্রকল্পে ২৩ কোটি টাকা বরাদ্দ থাকলেও প্রকৃত গবেষণা হয়নি।
প্রধান উপদেষ্টা ট্রাস্টের আওতাধীন সম্পত্তির সদ্ব্যবহার ও ট্রাস্টের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে দ্রুত পরামর্শক নিয়োগ ও কমিটি গঠনের নির্দেশ দেন।
তিনি বলেন, ট্রাস্টকে আবার কার্যকর করতে হবে, এবং মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস তুলে ধরার দায়িত্বে সবাইকে সচেষ্ট হতে হবে।

For all latest news, follow The Financial Express Google News channel.