
Published :
Updated :

নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি টিনশেড মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, যার ফলে ১৯টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার (১৯ মার্চ) রাতে উপজেলার তারাবো বিশ্বরোড এলাকায় গ্রিন সিটি সুপার মার্কেটে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয়দের সূত্রে জানা যায়, রাত সাড়ে ২টার দিকে একটি ভাঙারির দোকান থেকে আগুনের সূত্রপাত হয়, যা দ্রুত পাশের টিনশেড মার্কেটের গ্রিন সিটি সুপার মার্কেটে ছড়িয়ে পড়ে।
কাঁচপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম জানান, আগুন লাগার খবর পাওয়ার পর কাঁচপুর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
তবে, এর মধ্যে মার্কেটের ভিতরের কাঠের ফার্নিচার, মোটর পার্টস ও কাপড়ের দোকানসহ মোট ১৯টি দোকান পুড়ে সব মালামাল পুড়ে যায়। তবে আগুন লাগার কারণ এখনও জানা যায়নি।

For all latest news, follow The Financial Express Google News channel.