
Published :
Updated :

২০২৬ এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে প্রথমবার জায়গা করে নেওয়ায় বাংলাদেশ নারী ফুটবল দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।
বুধবার (২ জুলাই) রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় তিনি এ শুভেচ্ছা জানান।
বার্তায় তিনি বলেন, “এই সাফল্য শুধু নারী ফুটবলের নয়, বরং গোটা জাতির গর্ব। এটি দেশের সম্ভাবনা, প্রতিভা ও অদম্য চেতনার অনন্য উদাহরণ।”
তিনি আশা প্রকাশ করেন, এ অর্জন ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করবে এবং আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের মর্যাদা আরও বাড়াবে।

For all latest news, follow The Financial Express Google News channel.