
Published :
Updated :

বাংলা নববর্ষের শোভাযাত্রায় এবার শহীদ বীর আবু সাঈদের ২০ ফুট দীর্ঘ একটি ভাস্কর্য স্থান পাবে। তার দুই হাত প্রসারিত বুক টান করে দাঁড়ানো দৃশ্যটি বীরত্বের প্রতীক হিসেবে ভাস্কর্যে রূপ দেওয়া হবে।
বরাবরের মতো শোভাযাত্রার আয়োজন করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ। স্থানীয় একটি গণমাধ্যমকে চারুকলা অনুষদের ডিন অধ্যাপক আজাহারুল ইসলাম শেখ জানান, এবারের শোভাযাত্রা অন্তর্ভুক্তিমূলক হবে।
এবার প্রাথমিকভাবে চারটি বড় ভাস্কর্য রাখা হবে, যার মধ্যে থাকবে শহীদ আবু সাঈদের ভাস্কর্যও।
সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ও নানা আয়োজন করছে, যেখানে বিভিন্ন জাতিগোষ্ঠীর সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরা হবে। দুই দিনের এ আয়োজনে কনসার্ট ও ড্রোন শোসহ বিভিন্ন কর্মসূচি থাকবে।
এদিকে, সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী জানিয়েছেন, মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন নিয়ে কোনো আলোচনা হয়নি।

For all latest news, follow The Financial Express Google News channel.