
Published :
Updated :

রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের লক্ষ্যে আজ রোববার (২২ জুন) নির্বাচন কমিশনে (ইসি) আবেদন করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
ইসির ঘোষিত বর্ধিত সময়সীমা অনুযায়ী আজই নিবন্ধনের আবেদনের শেষ দিন। এর আগে নির্ধারিত সময়ের মধ্যে আবেদনের প্রস্তুতি সম্পন্ন করতে এনসিপি বিগত তিন মাস ধরে নিবিড়ভাবে কাজ করে যাচ্ছে।
দলটি জানিয়েছে, তাদের গঠনতন্ত্র, প্রতীক নির্বাচন, জেলা ও উপজেলা পর্যায়ের সংগঠন গঠনসহ প্রয়োজনীয় প্রস্তুতি প্রায় সম্পন্ন। দলটির কেন্দ্রীয় নেতাদের ভাষ্য অনুযায়ী, চলতি সপ্তাহের মধ্যেই সব আনুষ্ঠানিকতা শেষ করা হবে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নতুন রাজনৈতিক দলগুলোর নিবন্ধনের জন্য নির্বাচন কমিশন গত ১০ মার্চ একটি গণবিজ্ঞপ্তি জারি করে। প্রাথমিকভাবে আবেদনের সময়সীমা নির্ধারণ করা হয়েছিল ২০ এপ্রিল পর্যন্ত। তবে জাতীয় নাগরিক পার্টিসহ কয়েকটি দলের আবেদনের ভিত্তিতে সময় দুই মাস বাড়িয়ে তা ২২ জুন পর্যন্ত বৃদ্ধি করে নির্বাচন কমিশন।

For all latest news, follow The Financial Express Google News channel.