
Published :
Updated :

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) চলতি মাসেই নির্বাচন কমিশনে নিবন্ধনের জন্য কাগজপত্র জমা দেবে বলে জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম।
বুধবার (৪ জুন) দলের আর্থিক নীতিমালা ঘোষণার অনুষ্ঠানে তিনি জানান, ক্রাউড ফান্ডিংয়ের মাধ্যমে দেশ-বিদেশ থেকে আর্থিক সহায়তা গ্রহণ করবে এনসিপি এবং প্রতিবছর ওয়েবসাইটে আয়-ব্যয়ের হিসাব প্রকাশ করা হবে।
সদস্য সচিব আখতার হোসেন বলেন, দলটি স্বচ্ছ ও জবাবদিহিমূলক অর্থনৈতিক ব্যবস্থাপনায় বিশ্বাসী। নেতারা সহায়তা সরাসরি ব্যক্তির হাতে না দিয়ে দলের একাউন্টে দিতে আহ্বান জানান।
এ সময় এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ অভিযোগ করেন, দলের অর্থনীতি নিয়ে মিডিয়ায় গুজব ছড়ানো হচ্ছে।

For all latest news, follow The Financial Express Google News channel.