
Published :
Updated :

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একটি প্রতিনিধিদল রোববার (১৯ অক্টোবর) নির্বাচন কমিশন কার্যালয়ে যাবে।
শনিবার (১৮ অক্টোবর) রাতে দলের যুগ্ম সদস্যসচিব মুশফিক উস সালেহীন এক বার্তায় বিষয়টি জানিয়েছেন।
তিনি জানান, রোববার বেলা ১১টায় নির্বাচন কমিশন কার্যালয়ে যাবেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ এবং যুগ্ম সদস্যসচিব জহিরুল ইসলাম মুসা।
তবে ঠিক কী কারণে এনসিপির এ প্রতিনিধিদল নির্বাচন কমিশনে যাবে—তা এখনো জানা যায়নি।
জুলাইয়ের গণঅভ্যুত্থানে অংশ নেওয়া তরুণদের নেতৃত্বে গঠিত এনসিপি বর্তমানে দেশের রাজনৈতিক অঙ্গনে আলোচনায় রয়েছে। দলটি তাদের প্রতীক হিসেবে ‘শাপলা’ পাওয়ার দাবি জানিয়ে আসছে। তবে নির্বাচন কমিশন বলছে, প্রতীকের তালিকায় শাপলা না থাকায় তা দেওয়া সম্ভব নয়।
গত ৯ অক্টোবর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করেও এ বিষয়ে কোনো সুরাহা পায়নি এনসিপি।
বৈঠক শেষে দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “এনসিপি শাপলা ছাড়া নিবন্ধন নেবে না এবং শাপলা ছাড়া এনসিপির নিবন্ধন হবে না। আমরা শাপলার অবস্থানেই রয়েছি। নির্বাচন কমিশনের কাছে ব্যাখ্যা চেয়েছি, কিন্তু তারা এখনো কোনো ব্যাখ্যা দিতে পারেনি।”

For all latest news, follow The Financial Express Google News channel.