
Published :
Updated :

রাতে পর্দা উঠছে ২০২৪-২৫ সিজনের উয়েফা চ্যাম্পিয়ন্স লীগের। ভিন্ন ফরম্যাটে ৩৬ দল নিয়ে শুরু হচ্ছে ইউরোপ শ্রেষ্ঠত্বের লড়াই।
রাতে ভিন্ন ম্যাচে মাঠে নামছে রিয়াল মাদ্রিদ, লিভারপুল, এস্টন ভিলা, জুভেন্টাস ও বায়ার্ন মিউনিখ।
এবার ফরম্যাটে পরিবর্তন এনেছে ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা।
চার দলের আটটি গ্রুপের পরিবর্তে ৩৬ দলের লিগ টেবিলে খেলা হবে প্রথম ধাপে। তবে ইউরোপের ঘরোয়া লিগের মতো সবাই সবার বিপক্ষে খেলবে না। প্রত্যেক দল ভিন্ন আটটি দলের বিপক্ষে চারটি হোম ও চারটি এওয়ে ম্যাচ খেলবে।
৩৬ দলের মধ্যে সেরা ৮টি দল সরাসরি রাউন্ড অফ সিক্সটিনে চলে যাবে। ৯ম থেকে ২৪তম দল রাউন্ড অফ-সিক্সটিনে যাওয়ার জন্য একটি প্রতিপক্ষের বিরুদ্ধে হোম-এওয়ে ভিত্তিতে ম্যাচ খেলবে।
১৬ দলের রাউন্ড অফ সিক্সটিন থেকে সবকিছুই আগের ফরম্যাটে চলবে।

For all latest news, follow The Financial Express Google News channel.