
Published :
Updated :

গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ৬ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ সময়ে ১০৬টি নমুনা পরীক্ষায় তাদের দেহে ভাইরাসের উপস্থিতি পাওয়া যায়। তবে এই সময়ে করোনায় কারও মৃত্যু হয়নি।
আজ শুক্রবার (২০ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত করোনা আপডেট বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন ৬ জন আক্রান্ত হওয়ায় দেশে মোট করোনা শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৫১ হাজার ৯৩৮ জন। এদিকে, করোনায় মৃতের সংখ্যা আগের মতোই ২৯ হাজার ৫০৬ জনে অপরিবর্তিত রয়েছে।
মহামারি শুরুর পর থেকে এখন পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক শূণ্য ৫ শতাংশ। আর সর্বশেষ ২৪ ঘণ্টায় পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৫ দশমিক ৬৬ শতাংশ।

For all latest news, follow The Financial Express Google News channel.