
Published :
Updated :

রাজধানীর উত্তরা পূর্ব থানায় করা নতুন হত্যা মামলায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) সাবেক মেয়র আতিকুল ইসলামের ৫ দিনের রিমান্ড জামিন করেছেন আদালত।
বুধবার (১৩ নভেম্বর) ঢাকার সিএমএম আদালত এ আদেশ দেন। সকালে আসামিপক্ষের আইনজীবীরা জামিন আবেদন করলে আদালত তা নামঞ্জুর করেন।
এদিকে ১৭ অক্টোবর রাজধানীর মোহাম্মদপুর থানায় করা ৩টি হত্যা মামলায় ডিএনসিসির সাবেক এ মেয়রকে কারাগারে পাঠানো আদেশ দিয়েছিলেন আদালত। ওইদিনও আসামিপক্ষের শুনানি শেষে জামিন আবেদন নামঞ্জুর করেন বিচারক আলী হায়দার।
বুধবার (১৬ অক্টোবর) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানান, রাজধানীর মহাখালী ডিওএইচএস এলাকা থেকে তাকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তিনি বলেন, মোহাম্মদপুর থানায় দায়েরকৃত তিনটি আলাদা হত্যা মামলার আসামি আতিকুল ইসলাম।

For all latest news, follow The Financial Express Google News channel.