
Published :
Updated :

বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার নতুনভাবে একটি পরিকল্পনা কমিশন গঠন করেছে। কমিশনের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন প্রধান উপদেষ্টা এবং বিকল্প চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন অর্থ মন্ত্রণালয়ের উপদেষ্টা।
সোমবার (৪ নভেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, সরকার 'বাংলাদেশ পরিকল্পনা কমিশন' গঠন করেছে, যার ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা, এবং পরিকল্পনা কমিশনের সদস্যরা কমিশনের অন্যান্য সদস্য হিসেবে কাজ করবেন। এছাড়া, পরিকল্পনা বিভাগের সচিবকে কমিশনের সদস্য-সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
কমিশনের কার্যক্রমের মধ্যে রয়েছে, দেশের অর্থনৈতিক পরিস্থিতি পর্যালোচনা, জাতীয় অর্থনৈতিক পরিষদের অনুমোদনের জন্য বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) ও সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচি (আরএডিপি) খসড়া চূড়ান্ত করা, জাতীয় অর্থনৈতিক পরিষদের জন্য স্বল্প, মধ্যমেয়াদি এবং দীর্ঘমেয়াদি পরিকল্পনার বাস্তবায়ন পর্যালোচনা ও হালনাগাদ করা এবং জাতীয় পরিকল্পনার সাথে সম্পর্কিত গুরুত্বপূর্ণ বিষয়াদি পর্যালোচনা ও আন্তঃমন্ত্রণালয় মতবিরোধ নিরসন করা।

For all latest news, follow The Financial Express Google News channel.