
Published :
Updated :

বাংলাদেশি চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় মুখ ছিলেন অপু বিশ্বাস। সাম্প্রতিক সময়ে চলচ্চিত্রের রঙিন পর্দায় কম দেখা গেলেও মিডিয়া জগতে তার সরব উপস্থিতি ছিল। নতুন চরিত্রে দর্শকদের সামনে হাজির হতে যাচ্ছেন অপু বিশ্বাস। নিজের ইউটিউবে চ্যানেলের কন্টেন্টে উপস্থাপিকা হিসেবে হাজির হবেন এই নায়িকা।
ইউটিউব চ্যানেলের এই কন্টেন্টগুলোতে অপু প্রশ্ন করবেন ঢাকার বিনোদন জগতের নানা তারকাকে। বাদ যাবে না গণমাধ্যমকর্মীরাও। যারা এতোদিন অপুকে প্রশ্ন করেছে, তাদেরকেই প্রশ্ন করবেন অপু।
এ বিষয়ে অপু বিশ্বাস বলছেন, "এতদিন যারা আমাকে প্রশ্ন করেছেন, এবার আমি তাদের প্রশ্ন করব। এটা নতুন ধরনের একটা এক্সপেরিমেন্ট। আমার নিজস্ব ইউটিউব চ্যানেলে একটি করে এপিসোড প্রকাশ হতে থাকবে। একটি নতুন পরিচয়ে হাজির হচ্ছি আমি তাই আমার নিজেরও এক ধরনের নার্ভাসনেস ও কৌতূহল তৈরি হচ্ছে।"
তিনি আরও বলেন, "প্রথম ধাপে গণমাধ্যমকর্মী ও চলচ্চিত্র নির্মাতাদের অতিথি করে এনেছি, তাদের প্রশ্ন করেছি। দারুণ সব প্রশ্নোত্তরে অনেক কিছুই জানা যাবে। দর্শকরাও বেশ আনন্দ পাবেন।"
রাজধানীর মিরপুর ডিওএইচএস-এর একটি স্টুডিওতে ইতিমধ্যে প্রথম ধাপের সব পর্বের শুটিং সম্পন্ন হয়েছে বলে জানা গেছে। খুব শিগগির অপু বিশ্বাসের ইউটিউব চ্যানেলে এসব প্রকাশ হবে।

For all latest news, follow The Financial Express Google News channel.