Bangla
9 months ago
নতুনবাজারে ইউআইইউ শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ, আহত কয়েকজন

Published :
Updated :

রাজধানীর নতুনবাজারে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) শিক্ষার্থীদের শান্তিপূর্ণ বিক্ষোভে পুলিশের লাঠিচার্জের অভিযোগ উঠেছে। বহিষ্কারাদেশ প্রত্যাহারসহ প্রশাসনিক 'স্বেচ্ছাচারিতা'র বিরুদ্ধে শনিবার (২১ জুন) সকাল থেকে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে অবস্থান নিলে পুলিশ তাদের জোরপূর্বক সরিয়ে দেয়।
প্রত্যক্ষদর্শী ও আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, সকাল সোয়া ৮টা থেকে তারা সড়কে অবস্থান নেন। সকাল ৯টার দিকে পুলিশ তাদের সরিয়ে যাওয়ার নির্দেশ দেয়। শিক্ষার্থীরা অবস্থান চালিয়ে গেলে বেলা পৌনে ১১টার দিকে পুলিশ লাঠিচার্জ শুরু করে। এতে কয়েকজন শিক্ষার্থী আহত হন বলে জানা গেছে।
আন্দোলনকারীদের ভাষ্যে, তারা পুরো সময় শান্তিপূর্ণভাবে অবস্থান করছিলেন, কোনো ধরনের ভাঙচুর বা সহিংসতা করেননি।

For all latest news, follow The Financial Express Google News channel.