
Published :
Updated :

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে স্থাপিত ‘অঞ্জলি লহ মোর’ ম্যুরাল প্রশাসনিক নির্দেশে ভেঙে ফেলার ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ জানিয়েছেন দেশের ১২০ জন সংস্কৃতিকর্মী, লেখক, কবি, সাংবাদিক ও প্রগতিশীল নাগরিক।
কবি গিরীশ গৈরিক ও কথাসাহিত্যিক শামস সাইদের পাঠানো এক বিবৃতিতে বলা হয়, শিল্পী মণীন্দ্র পালের নির্মিত এই ম্যুরালটি নৃত্যশিল্পী মুনমুন আহমেদের নৃত্যমুদ্রা থেকে অনুপ্রাণিত। এটি কেবল একটি শিল্পকর্ম নয়, বরং মানবিক সেতুবন্ধ ও নারীর শক্তির প্রতীক। এর ধ্বংস আমাদের সংস্কৃতি ও মানবিক চেতনার ওপর সরাসরি আঘাত।
বিবৃতিতে আরও বলা হয়, এটি ঐতিহ্যবিরোধী ও উগ্রবাদী প্রবণতার অংশ, যা স্বাধীনতা যুদ্ধ, ভাষা আন্দোলন, মাজার, ভাস্কর্য, প্রত্নসম্পদ ধ্বংসের ধারাবাহিকতা। এই অপচর্চা ভবিষ্যৎ প্রজন্মের জন্য লজ্জাজনক এবং একটি প্রগতিশীল জাতি গঠনের পথে বড় অন্তরায়।

For all latest news, follow The Financial Express Google News channel.