
Published :
Updated :

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের চাকাল এলাকায় একটি বাস খাদে পড়ে ৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৩০ জন।
রোববার (২৭ জুলাই) লাহোর-ইসলামাবাদ মহাসড়কের বালকাসার এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
চাকাল উদ্ধার সংস্থার মুখপাত্র জানান, ইসলামাবাদ থেকে লাহোরগামী বাসটির একটি চাকা ফেটে গেলে চালক নিয়ন্ত্রণ হারান এবং বাসটি খাদে পড়ে উল্টে যায়।
ঘটনাস্থলেই ৮ জনের মৃত্যু হয় এবং হাসপাতালে নেওয়ার পর আরও একজন মারা যান। নিহতদের মধ্যে বাসচালক, চার শিশু (যাদের মধ্যে আট মাস ও এক বছর বয়সী এবং ১৪ বছর বয়সী দুই বোন), এবং সর্বোচ্চ ৪৫ বছর বয়সী এক ব্যক্তি রয়েছেন।
বাসটিতে ৪০ জনের বেশি যাত্রী ছিলেন বলে জানানো হয়েছে।

For all latest news, follow The Financial Express Google News channel.