
Published :
Updated :

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে যারা হত্যা ও দুর্নীতি করে বিদেশে পালিয়ে গেছেন, তাদের সবাইকে ফেরত চাইবে সরকার বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন। পলাতক সব এমপি মন্ত্রীদের আইনের আওতায় আনা হবে বলে জানান তিনি।
সোমবার (২১ এপ্রিল) ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
তিনি জানান, কাতারের সঙ্গে সম্পর্ক আরও উন্নত করতে, শ্রমবাজার সম্প্রসারণ ও জ্বালানি খাতে সহযোগিতা নিয়ে বেশ কিছু বৈঠক হবে।
কাতারে আল-জাজিরার হেড অফিসে ড. ইউনূস সাক্ষাৎকার দেবেন বলে জানিয়েছেন শফিকুল আলম। এছাড়া কাতারে রোহিঙ্গা ইস্যুতে আড়াই ঘণ্টার একটি সেশন ড. ইউনূস অংশ নেবেন উল্লেখ করে তিনি বলেন, এতে রোহিঙ্গা সংকট সমাধানে কিছু অগ্রগতি আশা করা যাচ্ছে।

For all latest news, follow The Financial Express Google News channel.