
Published :
Updated :

বনানী থানা পুলিশ প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র জাহিদুল ইসলাম পারভেজ হত্যাকাণ্ডের ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে।
সোমবার (২১ এপ্রিল) পুলিশ এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে।
গ্রেফতারকৃতরা হলেন: মো. আল কামাল শেখ (১৯), আলভী হোসেন জুনায়েদ (১৯) এবং আল আমিন সানি (১৯)।
পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে রোববার (২০ এপ্রিল) দিবাগত রাতে মহাখালী ওয়্যারলেস গেট ও আশপাশের এলাকায় অভিযান চালিয়ে আসামিদের গ্রেফতার করা হয়। তাদের হত্যাকাণ্ডে জড়িত থাকার যথেষ্ট প্রমাণ পাওয়া গেছে এবং সিসিটিভি ফুটেজে তাদের উপস্থিতি স্পষ্টভাবে দেখা গেছে।
পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃত আসামিরা মামলার এজাহারনামীয় এবং ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য অজ্ঞাতনামা পলাতক আসামিদের চেনে এবং তাদের অবস্থান সম্পর্কেও তথ্য জানে।

For all latest news, follow The Financial Express Google News channel.