
Published :
Updated :

দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বসেছেন ১৪টি রাজনৈতিক দলের নেতা। শনিবার (২৬ জুলাই) বিকেল ৫টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ বৈঠক শুরু হয়।
বৈঠকে অংশ নিয়েছেন জাতীয় গণফ্রন্টের আমিনুল হক টিপু বিশ্বাস, ১২ দলীয় জোটের মোস্তফা জামাল হায়দার, নেজামে ইসলাম পার্টির মাওলানা আব্দুল মাজেদ আতহারী, বাংলাদেশ খেলাফত মজলিসের মাওলানা ইউসুফ আশরাফ, এনপিপি চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ, জাতীয় দলের সৈয়দ এহসানুল হুদা, বাংলাদেশ জাসদের ড. মুশতাক হোসেন, এনডিএম নেতা ববি হাজ্জাজ, জাকের পার্টির শামীম হায়দার, ইসলামী ঐক্যজোটের মুফতি সাখাওয়াত হোসাইন রাজি, ভাসানী জনশক্তি পার্টির রফিকুল ইসলাম বাবলু, বাংলাদেশ লেবার পার্টির ডা. মোস্তাফিজুর রহমান ইরান, বাসদ (মার্কসবাদী) এর মাসুদ রানা এবং জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মঞ্জুরুল ইসলাম আফেন্দী।
এর আগে গত ২২ জুলাই চারটি বড় রাজনৈতিক দলের সঙ্গে এবং ২৩ জুলাই আরও ১৩টি দলের সঙ্গে পৃথক বৈঠক করেন প্রধান উপদেষ্টা। পর্যায়ক্রমে সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনার উদ্যোগ নিয়েছেন তিনি।

For all latest news, follow The Financial Express Google News channel.