প্রধান উপদেষ্টার সঙ্গে প্রধান বিচারপতিসহ দুই দফায় রাজনৈতিক নেতাদের বৈঠক

Published :
Updated :

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন দেশের প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ।
প্রধান উপদেষ্টার কার্যালয় সূত্রে জানা যায়, আজ রোববার (২৫ মে) বিকেল ৫টার দিকে প্রধান বিচারপতি প্রধান উপদেষ্টার বাসভবন ‘যমুনা’য় প্রবেশ করেন এবং প্রায় আধা ঘণ্টা বৈঠক শেষে বিকেল সাড়ে ৫টার দিকে সেখান থেকে বের হয়ে যান।
এছাড়া, প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে অংশ নিতে ‘যমুনা’য় প্রবেশ করেছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। দুই ধাপে রাজনৈতিক নেতাদের সঙ্গে আলাদা বৈঠক করবেন প্রধান উপদেষ্টা।
প্রথম দফার বৈঠক শুরু হয় বিকেল ৫টা ২০ মিনিটে। এতে অংশ নেন কর্নেল (অব.) অলি আহমেদ, মাহমুদুর রহমান মান্না, সাইফুল হক, জোনায়েদ সাকি, হাসনাত কাইয়ুম, মুজিবর রহমান মঞ্জু, মুজাহিদুল ইসলাম সেলিম, খালেকুজ্জামান ভূঁইয়া, টিপু বিশ্বাস, শেখ রফিকুল ইসলাম বাবলু এবং শহীদ উদ্দিন মাহমুদ স্বপন।
এরপর সন্ধ্যা ৬টায় দ্বিতীয় দফার বৈঠকে অংশ নেওয়ার জন্য যমুনায় প্রবেশ করেন মাওলানা সাদিকুর রহমান, মাওলানা রেজাউল করিম, মাওলানা মামুনুল হক, মাওলানা আহমেদ আব্দুল কাদের, মাওলানা আজিজুল হক ইসলামাবাদি, মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, নুরুল হক নূর, মাওলানা মুসা বিন ইজহার এবং মুফতি মাওলানা শাখাওয়াত হোসাইন রাযি।

For all latest news, follow The Financial Express Google News channel.