Bangla
9 months ago

প্রধান উপদেষ্টার সঙ্গে সস্ত্রীক নৌবাহিনী প্রধানের সাক্ষাৎ

Published :

Updated :

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান ও তার স্ত্রী।

শনিবার (৭ জুন) দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, সাক্ষাৎকালে তারা ঈদের শুভেচ্ছা জানানোর পাশাপাশি কুশল বিনিময় করেন। 

Share this news