Bangla
2 years ago

পরিবর্তন হচ্ছে ৫, ১০ ও ২০ টাকার নোট: অর্থ উপদেষ্টা

ফাইল ছবি
ফাইল ছবি

Published :

Updated :

খুব দ্রুতই পরিবর্তন হতে যাচ্ছে  ৫, ১০ ও ২০ টাকার নোট। আজ সোমবার (২ সেপ্টেম্বর) সকালে অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ সচিবালয়ে রপ্তানি উন্নয়ন ব্যুরোর কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান। 

এ সময় অর্থ উপদেষ্টা বলেন, 'বাজারে ৫, ১০ ও ২০ টাকার কাগুজে নোটের অবস্থা খুব নাজুক। এটা দ্রুত পরিবর্তনের ব্যবস্থা করা হবে।'  

তিনি  দেশের মানুষকে মুদ্রা যত্নে রেখে ব্যবহার করতে পরামর্শ দেন। 

তিনি আরও জানান, চলতি মাসে বা আগামী মাসে বাজেট রিভাইজ বা পুনর্বিবেচনার মাধ্যমে  বাজেটে বড় বড় উন্নয়ন খাতের প্রকল্পগুলোর বিষয়ে সরকারের উচ্চ পর্যায়ে সিদ্ধান্ত নেয়া হতে পারে।  

উপদেষ্টা বলেন, 'কালো টাকা সাদা করার সুযোগ আমরা বন্ধ করে দিয়েছি। জিডিপির বাস্তব সংখ্যা কত তা জানার কাজও চলছে।'  

Share this news