
Published :
Updated :

সারাদেশে গত ২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত আরও ১ হাজার ১৫ জন আসামিকে আটক করা হয়েছে। অন্যান্য ঘটনায় আটক হয়েছেন আরও ৪৭২ জন।
আজ শুক্রবার (৪ জুলাই) পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, এক দিনে দেশজুড়ে বিশেষ অভিযানে মোট ১ হাজার ৪৮৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে অস্ত্র ও বিভিন্ন সরঞ্জামও উদ্ধার করা হয়। এর মধ্যে রয়েছে একটি ৭. ৬২ মি.মি. চায়না এসএমজি, চারটি একনলা বন্দুক, একটি রিভলবার, একটি ওয়ান শুটার গান, একটি ম্যাগাজিন, একটি সিলিং, ৭.৬২ মি.মি. এসএমজির খালি খোসা, ৩০ রাউন্ড গুলি, দুটি কার্তুজ, একটি ছুরি, একটি চাপাতি, একটি সুইচ গিয়ার, একটি দাঁ, একটি স্টিলের কিরিচ এবং স্টিলের হাতলযুক্ত একটি সাইকেলের লোহার চেইন।

For all latest news, follow The Financial Express Google News channel.