
Published :
Updated :

রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে ৩ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ডিএমপি’র ডিবি। সংস্থাটির গুলশান বিভাগ নুর জোহার (৪০) নামের ওই ব্যক্তিকে আটক করে। তার বাড়ি কক্সবাজারের টেকনাফে।
আজ সোমবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, গতকাল রাত ৯টার দিকে যাত্রাবাড়ীর সায়দাবাদ হুজুরবাড়ী এলাকায় অভিযান চালিয়ে তাকে ইয়াবাসহ গ্রেপ্তার করে ডিবি-গুলশান বিভাগের একটি দল।
ডিএমপি’র ডিবি-গুলশান সূত্রে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সায়দাবাদ হুজুরবাড়ী গেইট আর কে কলেজ এলাকায় এক ব্যক্তি ইয়াবাসহ অবস্থান করছিলেন বলে জানতে পারে। পরে পুলিশ আর কে কলেজ সংলগ্ন লাবিবা ক্লাসিক লিমিটেড বাস কাউন্টারের সামনে পাকা রাস্তার ওপর থেকে ৩ হাজার পিস ইয়াবাসহ নুর জোহারকে গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে ডিএমপি’র যাত্রাবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
ডিবি সূত্র আরও জানায়, নুর জোহার অনেকদিন ধরে কক্সবাজার থেকে বিভিন্ন কৌশলে ইয়াবা ট্যাবলেট ঢাকায় এনে বিক্রি করে আসছে।

For all latest news, follow The Financial Express Google News channel.