
Published :
Updated :

রাজশাহীর চারঘাট উপজেলার নন্দনগাছী রেলস্টেশনে আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতি ও স্টেশন সংস্কারের দাবিতে রেলপথ অবরোধ শেষে আবারও স্বাভাবিক হয়েছে ট্রেন চলাচল।
বুধবার (১১ জুন) সকাল ৮টা ৪০ মিনিটে আন্দোলনকারী এলাকাবাসী রেলপথ থেকে অবরোধ তুলে নেন। রাজশাহী রেলওয়ে স্টেশন ম্যানেজার জানান, রেলওয়ে কর্তৃপক্ষ বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনা করে তাদের অবরোধ প্রত্যাহারে রাজি করায় এরপরই ট্রেন চলাচল আবার চালু হয়।
তিনি জানান, দেড় ঘণ্টা বিলম্বে সকাল ৮টা ৫০ মিনিটে সিল্কসিটি এক্সপ্রেস রাজশাহী থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করে এবং বর্তমানে সব ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
এর আগে সকাল সাড়ে ৬টার দিকে স্টেশনের কাছে রেলপথ অবরোধ করে আন্দোলনে নামেন স্থানীয়রা। এতে খুলনাগামী সাগরদাঁড়ি এক্সপ্রেস, ঢাকাগামী মধুমতি, বনলতা ও সিল্কসিটি এক্সপ্রেসসহ একাধিক ট্রেন থেমে যায়, ফলে রাজশাহীর সঙ্গে সারাদেশের ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে পড়ে।

For all latest news, follow The Financial Express Google News channel.