
Published :
Updated :

রাঙ্গামাটির বাঘাইছড়িতে মালবাহী ট্রাক্টর উল্টে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন চালকসহ আরও দুজন।
বৃহস্পতিবার (১৫ মে) বিকেলে বাঘাইছড়ি ইউনিয়নের উগলছড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরীন আক্তার জানান, আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। নিহতদের পরিচয় এখনও জানা যায়নি।

For all latest news, follow The Financial Express Google News channel.