
Published :
Updated :

“প্লাস্টিক দূষণ আর নয়, বন্ধ করার এখনই সময়”এই প্রতিপাদ্যকে সামনে রেখে পরিবেশ অধিদপ্তরের আয়োজনে ও জেলা প্রশাসনের সহযোগিতায় রংপুরে পালিত হয়েছে বিশ্ব পরিবেশ দিবস-২০২৫।
বুধবার (২৫ জুন) সকালে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামন থেকে দিবস এর উদ্বোধন শেষে একটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে,জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো: আবু জাফর। রংপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) পরিমল কুমার সরকারের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন রংপুরের উপমহাপুলিশ পরিদর্শক কার্যালয়ের পুলিশ সুপার (ট্রাফিক অ্যান্ড অপারেশন্স) বি. এম. আশরাফ উল্যাহ তাহের, রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) লিমন রায়, রংপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার শরীফ মোহাম্মদ ফারুকুজ্জামান।
আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন পরিবেশ অধিদপ্তর রংপুর বিভাগীয় কার্যালয়ের পরিচালক নুর আলম।

For all latest news, follow The Financial Express Google News channel.