
Published :
Updated :

রূপালী ব্যাংক পিএলসি বরিশাল বিভাগের ব্যবসায়িক সম্মেলন-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) বরিশালে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর। খবর প্রেস বিজ্ঞপ্তির।
সভায় ব্যবস্থাপনা পরিচালক ব্যাংকিং খাতের বর্তমান চ্যালেঞ্জ মোকাবেলা করে উন্নত গ্রাহক সেবা প্রদান এবং ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনের গুরুত্বারোপ করেন। তিনি বরিশাল বিভাগের নির্বাহী ও শাখা ব্যবস্থাপকবৃন্দকে বিভিন্ন ব্যবসায়িক সূচকে সাফল্য অর্জনের জন্য ধন্যবাদ জানান এবং এ সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখার জন্য নির্দেশনা প্রদান করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের বরিশাল বিভাগীয় প্রধান আব্দুল্লাহ আল মাহমুদ। এছাড়া বরিশাল আঞ্চলিক কার্যালয়ের জোনাল ম্যানেজার মো. আমিনুল ইসলাম, পটুয়াখালী আঞ্চলিক কার্যালয়ের জোনাল ম্যানেজার মো. মনজুর হোসেন, ভোলা আঞ্চলিক কার্যালয়ের জোনাল ম্যানেজার মো. হায়দার আলী, পিরোজপুর আঞ্চলিক কার্যালয়ের জোনাল ম্যানেজার বিপুল কৃষ্ণ সন্নমত, বিভাগীয় কার্যালয়ের উপমহাব্যবস্থাপক মো. আব্দুল হালিম ও মো. আব্দুল কাদের জিলানী এবং বরিশাল বিভাগের ৪৯টি শাখা ও ২টি উপশাখার প্রধান এবং অন্যান্য কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

For all latest news, follow The Financial Express Google News channel.