
Published :
Updated :

ঢাকা মহানগর উত্তর যুব মহিলা লীগের সাবেক সভাপতি ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সাবিনা আক্তার তুহিনকে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রাজধানীর শেরেবাংলা নগর থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় তার রিমান্ড মঞ্জুর করা হয়।
সোমবার (৩০ জুন) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট পার্থ ভদ্র রিমান্ড সংক্রান্ত শুনানি শেষে এ আদেশ দেন। এদিন তাকে আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা শেরে বাংলা নগর থানার উপ-পরিদর্শক মুহাম্মদ ফারহান ইবনে গফুর। অন্যদিকে তার আইনজীবী মোরশেদ আলম শাহীন জামিনের আবেদন করেন। রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর রিমান্ডের পক্ষে শুনানি করেন। উভয়পক্ষের শুনানি শেষে বিচারক ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে, ২২ জুন রাতে ঢাকার নবাবগঞ্জ উপজেলার শোল্লা ইউনিয়নের আওনা গ্রামে অবস্থিত বাবার বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। পরদিন তাকে আদালতে হাজির করা হলে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।

For all latest news, follow The Financial Express Google News channel.