
Published :
Updated :

নরসিংদী-৩ আসনের সাবেক সংসদ সদস্য সিরাজুল ইসলাম মোল্লাকে সোমবার সন্ধ্যায় রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।
মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী ইফতেখার হাসান জানান, মোহাম্মদপুরের আসাদ গেট এলাকায় পিপলস ইউনিভার্সিটি অব বাংলাদেশ থেকে সেনাবাহিনী তাকে আটক করে।
তিনি বলেন, "সিরাজুল বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে সভাপতিত্ব করতে গিয়েছিলেন। শিক্ষার্থীরা তাকে আটক করে সেনাবাহিনীকে খবর দেয়। সেনাবাহিনীর কাছ থেকে তথ্য পাওয়ার পর, আমরা তাকে নিয়ে এসেছি।"
সিরাজুলের বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার ও ফতুল্লায় দুটি মামলা রয়েছে। ফতুল্লার পুলিশকে খবর দেওয়া হয়েছে।

For all latest news, follow The Financial Express Google News channel.