
Published :
Updated :

সাবেক সংসদ সদস্য সাবিনা আক্তার তুহিনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)। তাকে ঢাকার নবাবগঞ্জ এলাকা থেকে আটক করা হয়েছে।
সোমবার (২৩ জুন) সকালে ডিবির একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
সূত্রটি জানায়, সাবিনা আক্তার তুহিনের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে, যার মধ্যে রয়েছে দুর্নীতি, রাজনৈতিক সহিংসতায় উসকানি দেওয়া এবং সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগ। এসব অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়।
ডিবি আরও জানায়, তিনি সাম্প্রতিক একটি রাজনৈতিক সহিংসতা ও হত্যা মামলায় সন্দেহভাজন ছিলেন এবং দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিতে ছিলেন।

For all latest news, follow The Financial Express Google News channel.