
Published :
Updated :

সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলামের শারীরিক অবস্থা বিবেচনায় নিয়ে কারা কর্তৃপক্ষকে তার যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে নির্দেশ দিয়েছেন আদালত।
বুধবার (২৮ মে) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মনিরুল ইসলাম এই আদেশ দেন। কামরুল ইসলামের আইনজীবী অ্যাডভোকেট আফতাব মাহমুদ চৌধুরী আদালতে জানান, সাবেক এই মন্ত্রী ক্যানসারে আক্রান্ত এবং তার প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ও সুচিকিৎসা জরুরি।
আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক কারা কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন।

For all latest news, follow The Financial Express Google News channel.