
Published :
Updated :

সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদাকে ১০ দিনের রিমান্ডে নিতে আদালতের কাছে আবেদন করেছে পুলিশ। সোমবার (২৩ জুন) ঢাকার শেরেবাংলা নগর থানার উপ-পরিদর্শক (এসআই) শামসুজ্জোহা সরকার এ আবেদন করেন।
এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে। এর আগে, রোববার (২২ জুন) সন্ধ্যায় রাজধানীর উত্তরা এলাকা থেকে তাকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

For all latest news, follow The Financial Express Google News channel.