
Published :
Updated :

শাহবাগে জনসভার পর ‘বিনা সুদে লাখ টাকা ঋণ’ দেয়ার কথা বলে মানুষ জড়ো করার চেষ্টায় থাকা অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশের অন্যতম সংগঠক মাহবুবুল আলম চৌধুরীকে আটক করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ডিভিশনের একটি টিম।
সোমবার (২৫ নভেম্বর) রাত সোয়া ৮টার দিকে রাজধানীর শান্তিনগর এলাকা থেকে তাকে আটক করা হয়।
সিটিটিসি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অহিংস গণঅভ্যুত্থানের অন্যতম সংগঠক মাহবুবুল আলম চৌধুরীর বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়েছিল। পরে তাকে শাহবাগ থানায় হস্তান্তর করা হয়। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
গ্রেফতার মাহবুবুল আলম চৌধুরী অহিংস গণঅভ্যুত্থানের কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সদস্য সচিব।
এর আগে, শাহবাগ থানার ওসি মোহাম্মদ খলিল মনসুর অহিংস গণঅভ্যুত্থানের আহ্বায়ক আ ব ম মোস্তফা আমীনকে আটকের তথ্য নিশ্চিত করেছিলেন।

For all latest news, follow The Financial Express Google News channel.