
Published :
Updated :

সারাদেশে গত ২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে মোট ১,০৪১ জন মামলা ও ওয়ারেন্টভুক্ত আসামিকে আটক করা হয়েছে। এছাড়াও অন্যান্য বিভিন্ন ঘটনায় আরও ৬২১ জনকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার (২৭ আগস্ট) রাতে পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এ এইচ এম শাহাদাত হোসেন এ তথ্য জানান।
তিনি জানান, দেশের বিভিন্ন স্থানে পরিচালিত বিশেষ অভিযানে মোট ১,৬৬২ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে ১,০৪১ জনের বিরুদ্ধে মামলা ও গ্রেপ্তারি পরোয়ানা ছিল, আর বাকি ৬২১ জনকে অন্যান্য অভিযোগে আটক করা হয়েছে।
অভিযান চলাকালে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগজিন এবং দুই রাউন্ড গুলিও উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি।

For all latest news, follow The Financial Express Google News channel.