
Published :
Updated :

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদের সঙ্গে সাক্ষাৎ করেছেন নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারী।
বুধবার (১৪ মে) দুপুরে সচিবালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
শারমীন মুরশিদ বলেন, নেপালের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক বন্ধুত্বপূর্ণ ও নিবিড়। বিশেষ করে নারী, শিশু ও অনগ্রসর জনগোষ্ঠীর উন্নয়নে দুই দেশের মধ্যে সহযোগিতা আরও বাড়বে বলে তিনি আশা প্রকাশ করেন।
রাষ্ট্রদূত ভান্ডারীও ভবিষ্যতে দুদেশের সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

For all latest news, follow The Financial Express Google News channel.