Published :
Updated :
সারা দেশে আবারও বন্ধ হলো ফোরজি নেটওয়ার্ক। এক দফা দাবিতে ডাকা অসহযোগ আন্দোলন ঘিরে দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষ এবং প্রাণহানিসহ উদ্ভুত পরিস্থিতিতে আজ দুপুর ১২টার পর মোবাইল অপরেটর কোম্পানিগুলোকে এই নির্দেশ দিয়েছে সরকারি একটি সংস্থা।
সংস্থাটি জানায়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে ফোর–জি নেটওয়ার্ক । যার ফলে ব্যবহার করা যাবে না মোবাইল ইন্টারনেট শুধু টু–জির মাধ্যমে কথা বলা যাবে।
এর আগে, কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে গত ১৭ জুলাই রাত থেকে মোবাইল ইন্টারনেট এবং ১৮ জুলাই রাতে ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধ হয়ে যায়। এর পাঁচ দিন পর ২৩ জুলাই রাতে সীমিত পরিসরে ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ চালু হলেও বন্ধ ছিল মোবাইল ইন্টারনেট। পরে ২৮ জুলাই মোবাইল ইন্টারনেটও চালু করে দেয়া হয়। তবে বন্ধ ছিল সামাজিক যোগাযোগ প্ল্যাটফর্ম ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম ও টিকটক। অন্যদিকে ব্রডব্যান্ড সংযোগে ইউটিউব চালু থাকলেও মোবাইল ডেটায় তা বন্ধ ছিল। পরে গত ৩১ জুলাই থেকে আবার চালু করা হয়েছিল।

For all latest news, follow The Financial Express Google News channel.