
Published :
Updated :

আজ সীমানা পুনর্নির্ধারণের শেষ দিনে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ফরিদপুর ও সিলেট অঞ্চলের দাবি-আপত্তির শুনানি করবে নির্বাচন কমিশন (ইসি)।
বুধবার (২৭ আগস্ট) সকাল ১০টায় আগারগাঁওয়ের নির্বাচন কমিশনের অডিটোরিয়ামে এ শুনানি শুরু হবে।
এদিন সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত পঞ্চগড়-১, ২, রংপুর-১, কুড়িগ্রাম-৪, সিরাজগঞ্জ-২, ৫, ৬, পাবনা-১; আড়াইটা থেকে বিকেল ৫টা পর্যন্ত টাঙ্গাইল-৬, জামালপুর-২, কিশোরগঞ্জ-১, সিলেট-১, ফরিদপুর- ১, ৪, মাদারীপুর-২, ৩, শরীয়তপুর-২ ও ৩ আসনের শুনানি হবে।
শুনানি শেষে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরবেন বলে জানা গেছে।
উল্লেখ্য, গত রোববার (২৩ আগস্ট) থেকে শুরু হয়েছে সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণের শুনানি। যা আজ শেষ হচ্ছে। এরপর শুনানি পর্যালোচনা করে চূড়ান্ত সীমানা তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন।

For all latest news, follow The Financial Express Google News channel.