
Published :
Updated :

সীমান্ত নিরাপত্তা, অভ্যন্তরীণ শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং কুরবানির পশুর চামড়া পাচার প্রতিরোধে কঠোর অবস্থান নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (৭ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, ঈদের দিনেও বিজিবি সদস্যরা ‘সীমান্তের অতন্দ্র প্রহরী’ হিসেবে সর্বোচ্চ সতর্কতায় দায়িত্ব পালন করছেন।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, সীমান্ত এলাকায় চামড়া পাচার রোধে বাড়ানো হয়েছে নজরদারি ও টহল। একইসঙ্গে, সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ বা ‘পুশ-ইন’ ঠেকাতে বিজিবি সর্বোচ্চ সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেছে।
সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদারের পাশাপাশি দেশের অভ্যন্তরে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতেও বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করে যাচ্ছেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

For all latest news, follow The Financial Express Google News channel.