
Published :
Updated :

সাম্প্রতিক সময়ে বাংলাদেশ-ভারত সীমান্তে দুটি হত্যাকান্ড সীমান্ত হত্যার বিষয়কে আলোচনায় নিয়ে এসেছে। এ ব্যাপারে সাংবাদিকদের প্রশ্ন এড়িয়ে গেছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা।
মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র সচিব মো. জসিম উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের মুখোমুখি হন প্রণয় ভার্মা। এ সময় তার কাছে সাংবাদিকরা সীমান্তে হত্যার ঘটনাকে আলোচিত উল্লেখ করে তার মন্তব্য জানতে চাইলে তিনি তা এড়িয়ে যান।
ইতোমধ্যে পররাষ্ট্র উপদেষ্টা এ বিষয়ে কথা বলেছে মন্তব্য করে তিনি প্রশ্নের উত্তর না দিয়েই চলে যান।
এর আগে নতুন সচিবের সঙ্গে সাক্ষাৎ বিষয়ে প্রণয় ভার্মা বলেন, "সরকারের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে পররাষ্ট্র মন্ত্রণালয় গুরুত্বপূর্ণ অংশীদার। একে অপরকে জানার জন্য একটি ভালো বৈঠক ছিল। এ ছাড়াও সীমান্তকেন্দ্রিক যে সস্পর্ক সেটি নিয়েও আলোচনা হয়েছে, তবে বিস্তারিত আলাপ হয়নি।"
বাংলাদেশের সঙ্গে ভারতের ভালো সম্পর্ক রয়েছে উল্লেখ করে তিনি বলেন, "দুই দেশের নিরাপত্তা ও উন্নয়নে আমরা একসঙ্গে কাজ করি, আমরা সেই সম্পর্ক চলমান রাখতে চাই। আমরা সামনে আরও কাজ করতে চাই।"

For all latest news, follow The Financial Express Google News channel.