
Published :
Updated :

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আরও একটি মামলা দায়ের হয়েছে।
সুপ্রিম কোর্টের আইনজীবী সোহেল রানা ২০১৫ সালে রাজধানীর উত্তরা থেকে তাকে অপহরণ করার অভিযোগে মামলাটি করেছেন।
বুধবার (১৪ আগস্ট) দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফারজানা শাকিলা সুমু চৌধুরীর আদালতে ভুক্তভোগী মামলার আবেদন করলে আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করে উত্তরা পশ্চিম থানাকে এজহার হিসেবে সেটিকে গ্রহণের নির্দেশ দেন।
মামলার বিষয়টি নিশ্চিত করেছেন আইনজীবী মো. সোহেল রানা।
মামলায় শেখ হাসিনা ছাড়াও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক আইজিপি শহীদুল হক, সাবেক র্যাব ডিজি বেনজির আহমেদ এবং র্যাবের অজ্ঞাত ২৫ সদস্যকে আসামি করা হয়েছে।
এর আগে গতকাল মঙ্গলবার (১৩ আগস্ট) শেখ হাসিনা এবং সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ৭ জনের বিরুদ্ধে মুদি দোকানদার আবু সায়েদকে হত্যার অভিযোগে করা মামলার আবেদন নিয়ে দেয়া আদেশে আবেদনটি এজাহার হিসেবে গ্রহণ করার নির্দেশ দেওয়া হয়েছে।
ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রে রাজেশ চৌধুরীর আদালতে এস এম আমীর হামজা নামে এক ব্যক্তি বাদী হয়ে মামলার আবেদন করেন।।

For all latest news, follow The Financial Express Google News channel.