শেখ হাসিনার ষড়যন্ত্রের বিরুদ্ধে মামুনুল হকের হুঁশিয়ারি, হিন্দুদের বিরুদ্ধে ভিত্তিহীন দাবি

Published :
Updated :

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে বসে দেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র করছেন বলে মন্তব্য করেছেন খেলাফত মজলিসের মহাসচিব ও অতীতে বিতর্কের জন্ম দেওয়া আলেম মাওলানা মামুনুল হক।
তিনি বলেন, তার (শেখ হাসিনা) কারসাজি মোকাবেলায় দেশের জনগণকে একত্রিত হওয়া উচিত। তার যেকোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে দেশের জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে বলেও মন্তব্য করেন এই নেতা।
মামুনুল দাবি করেছেন, দেশের হিন্দুরা নিজেরাই তাদের মন্দিরগুলি ভেঙে দিয়ে পরিস্থিতির সুবিধা নিতে চাচ্ছে। এমন কিছু হতে দেবেন না বলে মন্তব্য করলেও তিনি এই দাবির পক্ষে কোনো প্রমাণ দেননি।
শনিবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে বগুড়া শহরের জিরো পয়েন্ট সাতমাতাশায় মুক্তমঞ্চে খেলাফত মজলিস আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, "শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচার করা উচিত। তিনি তার বাবার হত্যার বিচারের জন্য রাজনীতি করেছেন এবং বিচারের নামে নিরপরাধ লোকদের ফাঁসিতে ঝুলানো হয়েছে।" মামুনুল আরও দাদি করেন, শেখ হাসিনা দেশ থেকে লাখ লাখ কোটি টাকা পাচার করেছেন। সেই টাকা ফেরত এনে আওয়ামী লীগের অন্য নেতাদের বিচারের দাবিও করেন তিনি।
এ সময় অন্যদের মধ্যে খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ ও মাওলানা আতাউল্লাহ আমিন, সাংগঠনিক সম্পাদক মাওলানা এনামুল হক মুসা ও মাওলানা ফজলুর রহমানসহ প্রমুখ উপস্থিত ছিলেন।

For all latest news, follow The Financial Express Google News channel.