
Published :
Updated :

সম্প্রতি বাংলাদেশ সেনাবাহিনীর আলোচিত ক্যাপ্টেন আশিক ধৈর্য এবং পেশাদারিত্বের পরিচয় দেয়ায় অর্জন করেছেন 'সেনাগৌরব পদক’। গতকাল রোববার (১৮ আগস্ট) দুপুরে সেনাবাহিনীর প্রধান ওয়াকার-উজ-জামানের কার্যালয়ে তাকে এ সম্মাননা দেয়া হয়।
মূলত, সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায়, একটি স্থানীয় থানায় উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে একজন ধর্ষককে জোরপূর্বক পুলিশ হেফাজত থেকে সরিয়ে উপস্হিতরা তাদের হাতে তুলে দিতে বলে।
এমতাবস্থায়, শত আক্রমণাত্মক প্রচেষ্টা সত্ত্বেও ক্যাপ্টেন আশিক শান্ত ছিলেন এবং আইনি প্রক্রিয়া অনুসরণ করার জন্য সকলকে জোর দেন। পরিস্থিতির সামাল দেবার পাশাপাশি সেটির সমাধানও করেন তিনি। এজন্যে, প্রতিকূল পরিস্থিতিতেও ধৈর্য এবং পেশাদারিত্ব বজায় রাখার জন্য ক্যাপ্টেন আশিককে সাধুবাদ জানান সেনা প্রধান ।

For all latest news, follow The Financial Express Google News channel.