শেয়ার বাজারে কারসাজির দায়ে সাকিব আল হাসানকে ৫০ লাখ টাকা জরিমানা

Published :
Updated :

শেয়ার বাজারে কারসাজির দায়ে সাকিব আল হাসানকে ৫০ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
আজ মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) অনুষ্ঠিত বিএসইসির ৯২৩তম কমিশন সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
বিএসইসির পরিচালক ও মুখপাত্র ফারহানা ফারুকী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের শেয়ার লেনদেনে কারসাজির অভিযোগে সাকিব আল হাসানকে ৫০ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
একই অভিযোগে মো. আবুল খায়েরকে ২৫ লাখ, এশাল কমিউনিকেশন লিমিটেডকে ৭৫ লাখ ও সাকিব আল হাসানের ব্যবসা প্রতিষ্ঠান মোনার্ক মার্ট লিমিটেডকেও ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
এছাড়া জরিমানা করা হয়েছে, আবুল কালাম মাতবর, লাভা ইলেক্ট্রোডস ইন্ডাস্ট্রিজ ও জাহেদ কামালকে। তাদেরকে যথাক্রমে ১০ লাখ, ১ লাখ টাকা ও ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ।

For all latest news, follow The Financial Express Google News channel.